৩৬ বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে সবচেয়ে বড় অবদান অবশ্যই লিওনেল মেসির। মেসি যদি সেই জয়ের অবিসংবাদী নায়ক হয়ে থাকেন, পার্শ্বনায়কদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল কে, তা নিয়েও বলতে গেলে কোনো বিতর্ক নেই। গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ।
ফাইনালের অতিরিক্ত সময়ের অন্তিম মুহূর্তে মার্তিনেজ ওই অবিশ্বাস্য সেভটি না করলেই তো গল্পটা অন্য রকম হয়ে যেত। শুধু ফাইনালেই নয়, বিশ্বকাপজুড়েই গোলপোস্টের নিচে আস্থার প্রতীক হয়ে ছিলেন মার্তিনেজ। বিশ্বকাপের সেরা গোলরক্ষকের পুরস্কার এসেছে তারই স্বীকৃতি হয়ে।
إرسال تعليق