ভারতে দুই হাজার রুপির ব্যাংক নোট বাতিলের ঘোষণায় কিছু মানুষের মধ্যে হুলুস্থুল শুরু হয়েছে। দুই হাজার রুপির নোট সবার কাছে নেই, তবে যাঁদের কাছে আছে, তাঁদের অনেকেই ভাবছেন, ব্যাংকে লাইন দিয়ে দাঁড়িয়ে নোট বদল করা কাজের কথা হবে না। বিশেষ করে, যাঁরা হাতে থাকা পুরো অর্থের কথা ঘোষণা করেন না, অর্থাৎ মজুতদারেরা।ইকোনমিক টাইমসের খবরে বলা হচ্ছে, নোট বদলের বিপরীতে ভারতের এই মানুষেরা সোনা কিনতে হুমড়ি খেয়ে পড়ছেন। তবে সে জন্য তাঁদের প্রিমিয়াম বা অতিরিক্ত দাম দিতে হচ্ছে। গতকাল শনিবার বিকেলে মুম্বাইয়ে সোনার অনানুষ্ঠানিক বাজারে দুই হাজার রুপির নোট ব্যবহার করে ১০ গ্রাম সোনা কিনতে ব্যয় হচ্ছে ৬৭ হাজার রুপি, যদিও জিএসটিসহ সোনার আনুষ্ঠানিক দর ৬৩ হাজার ৮০০ রুপি। বাড়তি অর্থ ক্রেতাদের কাছ থেকে প্রিমিয়াম হিসেবে নেওয়া হচ্ছে।
ভারতে ২০০০ রুপির নোট বাতিল, আতঙ্কে সোনা কিনতে ছুটছেন অনেকে
News Insider Bangla
0
إرسال تعليق